আমতলী, আড়িয়াল খাঁ, সুগন্ধা, সন্ধ্যা ও শিকারপুর নদী বিধৌত বাবুগঞ্জ উপজেলার আয়তন ১৬৪.৮৮ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১,৪৭,৪০০ জন। ১৯১৮ খ্রিস্টাব্দের ১৯ ফেব্র“য়ারি এখানে থানা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় । বাবুদের গঞ্জ হতে বাবুগঞ্জ। এলাকার অভিজাত ও প্রভাবশালী হিন্দুদের বাবু বলা হতো। আড়িয়াল খা নদীর তীরে অনেক পূর্বে এলাকার অভিজাত ও প্রভাবশালী লোকজন এখানে একটি বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বাবুদের দ্বারা প্রতিষ্ঠিত এ বাজার বাবুগঞ্জ নামে পরিচিতি লাভ করে। আবার অনেকে মনে করেন, আলোচ্য এলাকাটি যশোর পরগনার জমিদার ‘বাবু বিরাজ রায় চৌধুরী’র জমিদারির অন্তর্ভূক্ত ছিল। প্রজাসাধারণের সুবিধার্থে তিনি আড়িয়াল খাঁ নদীর তীরে তার নামানুসারে বাবুগঞ্জ নামের একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। ফলে এলাকাটির নাম হয় বাবুগঞ্জ।
No comments:
Post a Comment