ঊনিশশতকেরশেষদশকে ককরোল নামের এক
ইংরেজ ঢাকা জেলার কমিশনার হিসাবে নিয়োজিত ছিলেন। ইংরেজ আমলে কমিশনার পদটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনার ছিলেন পুরো
প্রশাসনিক বিভাগের প্রভাবশালী কয়েকজন ব্যক্তির অন্যতম। এলাকাবাসী ও জেলাপ্রশাসকসহ অন্যান্য অধস্তন কর্মকর্তৃবৃন্দ কমিশনারকে খুশি করে তার অনুগ্রহ লাভের জন্য রাস্তাসহ বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানের
নামকরণ করতেন। বর্তমানে যেমনটি দেখা যায় প্রধানমন্ত্রী বা ক্ষমতাশীল কোনো মন্ত্রীর
ক্ষেত্রে। আলোচ্য এলাকায় কমিশনার মিস্টার ককরোল-এর নামানুসারে ‘ককরোল রোড’
নামের একটি রাস্তা করা হয়েছিল।সেইককরোলরোডথেকেকালক্রমেএলাকাটিরনামহয়েযায়কাকরাইল।
No comments:
Post a Comment