Translate

Saturday, 20 September 2014

সহজ বাংলা উচ্চারণ : একটি অনবদ্য গ্রন্থ / ড. বুলবুল আহমেদ

সহজ বাংলা উচ্চারণ

সহজ বাংলা উচ্চারণ একটি বাংলা বানান ও উচ্চারণ বিষয়ক গবেষণা গ্রন্থ।

বানানসহ বাংলা উচ্চারণ শেখার একটি আদর্শ গ্রন্থ। শিরোনামে উচ্চারণের কথা উল্লেখ থাকলেও এটি বানানকেও যথাগুরত্বে স্থান দিয়েছে। কারণ বানান হচ্ছে উচ্চারণের প্রতিভূ। বানান ঠিক না- হলে উচ্চারণ ঠিক হয় না। লেখক এ গ্রন্থে উচ্চারণের সঙ্গে বানান ও যুক্তাক্ষরের জটিল সম্পর্কটি চিহ্নিত করে সহজে উপায়ে বানান ও উচ্চারণ শেখার কৌশল দিয়েছেন। শিশু ও কিশোরদের উপযোগী করে লেখা গ্রন্থটি ইতোমধ্যে পাঠক সমাজে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বইটি বাংলা বানান ও উচ্চারণ শেখার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে প্রতিষ্ঠিত। সার্বিক বিবেচনায় আমি মনে করি, সহজ বাংলা উচ্চারণ বাংলা বানান ও উচ্চারণ শেখার একটি অনবদ্য গ্রন্থ।  বাংলাভাষী পাঠকদের বইটি হাতের কাছে রাখা উচিত। আগামী প্রকাশনী বইটি প্রকাশ করেছে। ২০০৬ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত গ্রন্থটির মূল্য  : ৯০ টাকা।

ড. মোহাম্মদ আমীনের আন্তর্জাতিক দিবস

ড. মোহাম্মদ আমীনের আন্তর্জাতিক দিবস

একাধিক দেশে যে দিবসগুলো পালন করা হয় সেগুলো আন্তর্জাতিক দিবস বা বিশ্ব দিবস।

পৃথিবীর বিভিন্ন দেশে অভিন্ন উদ্দেশ্যে অনেকগুলো দিবস পালন করা হয়। প্রতিটি দিবসের ব্যুৎপত্তি, কারণ ও উদ্দেশ্য রয়েছে। প্রতিটি দিবস প্রত্যেকের কাছে কিংবা প্রত্যেক দেশে সমান মর্যাদায় পালিত না-হলেও প্রেক্ষাপট বিবেচনায় ব্যক্তি, জাতি বা গোষ্ঠী নির্বিশেষে প্রতিটি দিবসের গুরুত্ব রয়েছে। বিশ্বে ২০১৩ খ্রিস্টাব্দ পর্যন্ত যে সকল আন্তর্জাতিক দিবস বা বিশ্ব দিবস পালনের রেওয়াজ প্রচলিত হয়েছে সেগুলোর অধিকাংশের সংক্ষিপ্ত বিবরণ গ্রন্থটিতে চার-রঙের চিত্রসহ তথ্যবহুল ভাষায় সংক্ষেপে তুলে ধরা হয়েছে। তৎসঙ্গে দিবসের উৎপত্তিগত ইতিহাস, বিকাশ, উদ্দেশ্য এবং প্রাসঙ্গিক বিষয়াবলীর ব্যাখ্যও রয়েছে যথাবিবেচনায়। বাংলা ভাষায় লেখা আন্তর্জাতিক দিবসের উপর এটাই প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। হাওলাদার প্রকাশনী হতে ২০১৪ খ্রিস্টাব্দে প্রকাশিত এ গ্রন্থটির মূল্য ৫৫০ টাকা। বাংলা বাজার, আজিজ সুপার মার্কেটসহ যে কোনও অভিজাত বইস্টলে এটি পাওয়া যাবে।

বাংলা সাহিত্যের অ আ ক খ

বাংলা সাহিত্যের অ আ ক খ

বাংলা সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রচিত এ গ্রন্থটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
রেফারেন্স গ্রন্থ হিসেবে বহুল প্রচলিত। বিসিএসসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীদের কাছেও গ্রন্থটি জনপ্রিয়। জাগৃতি প্রকাশনী হতে প্রকাশিত বইটি আজিজ সুপার মার্কেটের জাগৃতির বুকস্টলে পাওয়া যাবে। গ্রন্থটিতে বাংলা সাহিত্যের সূচনা থেকে আধুনিক কাল পর্যন্ত সংঘটিত প্রায় প্রত্যেক গুরুত্বপূর্ণ ঘটনা, বিষয়, কবিসাহিত্যিক, সাহিত্যকর্ম প্রভৃতি সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। অত্যন্ত আকর্ষণীয় ভাষায় খুব সংক্ষেপে বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে জানার জন্য বইটি সংগ্রহে রাখা প্রয়োজন বলে আমি মনে করি।

স্বপ্ন জড়ানো পাহাড় / রফিকুল ইসলাম

স্বপ্ন জড়ানো পাহাড়

বাংলাদেশের পার্বত্য এলাকা সবুজের শ্যামল দ্যোতনার অনাবিল মাধুর্য। নিপাট প্রেমের
অকপট প্রকাশ।  এ এক অন্য জগত - ঢেউ খেলানো প্রকৃতির অনিন্দ্য সম্ভারে বিভবেরর ভাণ্ডার,ঐশ্বর্যের মাধুরী এবং সবুজ ঘেরা ধবল জ্যোস্নায় শিশির-বৃষ্টির কান্নার উর্বর বারতা। চারিদিকে নজরকাড়া রূপ, মনোলোভা সম্পদ। তারপরও শান্তি নেই। কিন্তু কেন? লেখক অনুপম ভাষ্যে এ বিষয়সহ পার্বত্য জীবনযাত্রার ছবি তুলে ধরেছেন বাস্তবতার আলেখ্যে। প্রাকৃতিক সৌন্দর্যের মতো অনির্বাণ সুষমতায় পার্বত্য এলাকার জনজীবনকেও সুন্দরে ভরিয়ে তোলা যায়। কিন্তু কীভাবে? মূলত এটাই  এ উপন্যাসের আলেখ্য। পার্বত্য এলাকা নিয়ে সমতল মানুষের মনে অনেক ভীতি, অনেক অজ্ঞতা, অনেক রহস্য। এসব কি আদৌ সত্য? নাকি অতিরঞ্জিত! কেন মানুষ এখানে অশান্তির হাতছানি খুঁজে পায় এবং কীভাবে এর থেকে মুক্ত হওয়া যায় - তা এ উপন্যাস পড়তে সহজে অনুধাবন করা যাবে। পার্বত্য এলাকা সুন্দরের প্রতীক, উদারতায় অনুপম, ও প্রাকৃতিক নৈবদ্যে ভরপুর সম্প্রীতির এক অপুর্ব কোড়ক। এমন নিলয় মাধুর্যকে শান্তির সঙ্গে উপভোগ করতে হলে আমাদেরও হতে হবে পাহাড়ের মতো সুন্দর, নির্মল, উদার আর সম্প্রীতিময় মনোভাবের অধিকারী।
 উপন্যাসটি প্রকাশ করেছেন বিজয় প্রকাশ, ১২  বাংলা বাজার, ঢাকা; প্রথম প্রকাশ ২০১২, মূল্য ২০০.০০ টাকা।

তিলোত্তমা হাতিয়া ইতিহাস ও ঐতিহ্য / নাসির চৌধুরী

হাতিয়া : ইতিহাস ও ঐতিহ্য
==================
এটি একটি ইতিহাস গ্রন্থ। লেখক ড. মোহাম্মদ আমীন। তিনি হাতিয়ার উপজেলা

ম্যাজিস্ট্রেট থাকাকালীন গ্রন্থটি রচনা করেন। এটি হাতিয়ার উপর লেখা প্রথম ও একমাত্র ইতিহাস গ্রন্থ। হাতিয়া বাংলাদেশের অন্যতম একটি দ্বীপ উপজেলা। ঐতিহ্যে ভাস্বর এ উপজেলা নিয়ে অনেকে আগ্রহের অন্ত নেই। গ্রন্থে লেখক হাতিয়ার ইতিহাস ও ঐতিহ্যকে অত্যন্ত গ্রহণযোগ্য তথ্যসহ তুলে ধরেছেন। এটি রচনার জন্য লেখক হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করেছেন। তথ্য সংগ্রহ করেছেন সর্বমহল থেকে।
গ্রন্থটির জন্য হাতিয়া জনকল্যণ সমিতি, চট্টগ্রাম লেখককে বিশেষ সম্মানে ভূষিত করেন। এ গ্রন্থের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে - এখানে নৃতাত্ত্বিক বিশ্ষেলন, আর্থসামাজিক প্রেক্ষাপট ও ভূপ্রকৃতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। নোয়াখালীর অন্যতম উপজেলা হাতিয়া সম্পর্কে ও হাতিয়ার অন্যতম এলাকা নিঝুম দ্বীপ সম্পর্কে জানতে হলে বইটির কোনও বিকল্প নেই। বাংলাদেশের দ্বীপাঞ্চল ও নিচু এলাকার গবেষণা কর্মে এটি একটি আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। ইতোমধ্যে বইটি বোদ্ধামহলে ব্যাপক প্রকাশ পেয়েছে।

বৈচিত্র্যময় তথ্যে সচিত্র নোবেল প্রাইজ / এস এম আবীর চৌধুরী

বৈচিত্র্যময় তথ্যে সচিত্র নোবেল প্রাইজ

   সাহিত্য, শান্তি, পদার্থ বিদ্যা, রসায়ন বিজ্ঞান ও অর্থশাস্ত্র - এ পাঁচ বিষয়ে শ্রেষ্ঠ অবদানের জন্য প্রতিবছর
বিশ্বের বিভিন্ন ব্যক্তিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। নোবেল পুরস্কার লাভের পর একজন অখ্যাত ব্যক্তিও বিশ্ববরেণ্য হয়ে ওঠেন। সংগতকারণে নোবেল পুরস্কার, পুরস্কার প্রদানকারী সংস্থা, পুরস্কার বিজয়ী এবং এতৎসম্পর্কিত বিষয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এ গ্রন্থে নোবেল পুরস্কার প্রণেতা, নামকরণ, পুরস্কারের অর্থের উৎস, প্রদানকারী সংস্থা, পুরস্কার প্রদানের জন্য ব্যক্তি/ সংগঠনের নির্বাচন পদ্ধতি, পুরস্কার প্রদানের পদ্ধতি, জটিলতা, পুরস্কার প্রদান নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক, নোবেল পুরস্কার জয়ের শর্ত, বিজেতাগণের অভিমত, বিজেতাগণের ব্যক্তিগত ও সমাজিক জীবনের কিছু ব্যতিক্রমী ঘটনা, কোন নোবেল পুরস্কার বিজয়ী আত্মহত্যা করেছেন, কে নোবেল পুরস্কার প্রত্যাখ্যন করেছেন, কে তা প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছেন, কোন নোবেল বিজেতা ফৌজাদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন, সর্বকনিষ্ঠ ও সর্বজ্যেষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী, কোন পরিবারের কতজন সদস্য নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কারের সঙ্গ ধর্মের সম্পর্ক প্রভৃতি বিচিত্র তথ্য চিত্রসহ উপস্থাপন করা হয়েছে। গ্রন্থটি নোবেল পুরস্কার নিয়ে আগ্রহীদের কৌতুহল মেটাতে সক্ষম হবে। সর্বোপরি নোবেল পুরস্কার সম্পর্কে এ গ্রন্থে বিধৃত তথ্য পাঠকের মনে নোবেল পুরস্কার সম্পর্কে নতুন ধারণারও সৃষ্টি করবে।
আগামী প্রকাশনী থেকে ২০১১ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত গ্রন্থর মূল্য  ২০০.০০ টাকা।

ড. মোহাম্মদ আমীনের বই / অনুসিন্থিয়া জাহান চৌধুরী

ড. মোহাম্মদ আমীনের বই
=======================
১.    জর্জ ওয়াশিংটন হতে বারাক ওবামা;  আগামী প্রকাশনী, ২০০৯, মূল্য - ৪০০ টাকা।
২.    পৃথিবীর বিভিন্ন দেশের জাতির পিতা;  আগামী প্রকাশনী, ২০১১, মূল্য - ৩০০ টাকা।
৩.    সাহিত্যে নোবেল বিজয়ী ১৯০১-২০১৩; আগামী প্রকাশনী, ২০১২, মূল্য - ৫০০ টাকা।
৪.     বৈচিত্র্যময় তথ্যে সচিত্র নোবেল প্রাইজ; আগামী প্রকাশনী, ২০১১; মূল্য - ২০০ টাকা।
৫.    বঙ্গবন্ধুর বাণী; আগামী প্রকাশনী; ৭০ টাকা।
৬.    সুবেদার আহমদ হোসেন বীর প্রতীকের জবানিতে ঠাকুরগাঁওয়ের মুক্তিযুদ্ধ ; আগামী প্রকাশনী, ২০০৫, মূল্য - ৮০ টাকা।
৭.    হাসতে হাসতে বাংলা শেখা ; আগামী প্রকাশনী, ২০০৬, মূল্য - ৮০ টাকা।
৮.    বাংলা সাহিত্য ও ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ; আগামী প্রকাশনী
৯.    সহজ বাংলা উচ্চারণ; আগামী প্রকাশনী; ২০০৬, মূল্য - ৯০ টাকা।
১০.    আহমদ ছফার চোখে বাংলাদেশের বুদ্ধিজীবী;  আগামী প্রকাশনী
১১.    বঙ্গবন্ধু চিরন্তন মহামানব; আগামী প্রকাশনী,  ২০১০; ১০০ টাকা।
১২.    নন্দিত কান্না নিন্দিত হাসি ; আগামী প্রকাশনী; ২০০৭, মূল্য -  ১০০ টাকা।
১৩.    বঙ্গবন্ধু শেখ মুজিব : অলৌকিক মহিমা; আগামী প্রকাশনী,  ২০০৬; মূল্য - ৭০টাকা।
১৪.    দুই রাজ কুমারী ; আগামী প্রকাশনী, ২০০৮, মূল্য - ৭০ টাকা।
১৫.    রমণীয় পাঁচালী; আগামী প্রকাশনী; ২০০৭, মূল্য - ৮০ টাকা।
১৬.    খরগোশ ও কচ্ছপ; আগামী প্রকাশনী, ২০০৮, মূল্য - ৮০ টাকা।
১৭.    বদল বাড়ির ভূত; আগামী প্রকাশনী, ২০১০, মূল্য -৭৫ টাকা।
১৮.    মানুষই সেরা; আগামী প্রকাশনী, ২০০৫; মূল্য - ৪০ টাকা।
১৯.    আন্তর্জাতিক দিবস  ( ছোটদের); আগামী প্রকাশনী, মূল্য - ৭০ টাকা।
২০.    অভয়নগরের ইতিহাস ; আগামী প্রকাশনী; ২০০৬, মূল্য - ৬০০ টাকা।
২১.    মোহনীয় নরক; আগামী প্রকাশনী, ২০১৩; মূল্য - ৪৫০ টাকা।
২২.    বাংলা বানানে ভুল কারণ ও প্রতিকার; আগামী প্রকাশনী, ২০১১, মূল্য - ৩০০টাকা।
২৩.    তিলোত্তমা হাতিয়া: ইতিহাস ও ঐতিহ্য; হাতিয়া সমিতি, চট্টগ্রাম, ২০০১; মূল্য - ২০০টাকা।
২৪.    তিলোত্তমা হাতিয়া : সমস্যা ও সম্ভাবনা; প্রকাশক, চেয়ারম্যানবৃন্দ, ২০০২, মূল্য - ১০০ টাকা।
২৫.    সিঙ্গাপুর আইসিটি সম্মেলনে সৈয়দ আবুল হোসেন; আনন্দধারা, ২০১২, মূল্য - ২০০ টাকা।
২৬.    উল্টোদেশে নন্দ ঘোষ; জাগৃতি প্রকাশনী, ২০১১; মূল্য - ১২৫ টাকা।
২৭.    ভেদরগঞ্জের ইতিহাস; উপজেলা প্রশাসন; মূল্য - ১০০ টাকা।
২৮.    চকরিয়ার ইতিহাস; আলহাজ্ব আনোয়ার হোসেন কন্ট্রকটার; ২০০২; মূল্য - ২০০ টাকা।
২৯.    ম্যাজিস্ট্রেসি ও আদেশনামা; জাগৃতি প্রকাশনী; ২০০২, মূল্য - ৯০ টাকা।
৩০.    ইসলামি মূল্যবোধ ও বঙ্গবন্ধু; জাগৃতি প্রকাশনী; ২০০৬, মূল্য - ২৫০ টাকা।
৩১.    বাংলা সাহিত্যের অ আ ক খ; জাগৃতি প্রকাশনী, ২০০২, মূল্য - ৯০ টাকা।
৩২.    বাংলা বানান ও শব্দ চয়ন; জাগৃতি প্রকাশনী;  মূল্য -১২৫ টাকা।
৩৩.    রাষ্ট্রভাষা আন্দোলনের কথা; জাগৃতি প্রকাশনী, ২০০৩; মূল্য - ৬৫ টাকা।
৩৪.    বন মামলা দায়ের ও পরিচালনার কৌশল; জাগৃতি প্রকাশনী, ২০০২, মূল্য - ৬০ টাকা।
৩৫.    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আইন; বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, ২০০০; মূল্য - ৩৫০ টাকা।
৩৬.    জামিন তত্ত্ব ও রায়;  মেরিট প্রকাশনী; ২০০০, মূল্য - ৭০ টাকা।
৩৭.    মামলা ও আইনি হয়রানি হতে নিষ্কৃতির উপায়; জাগৃতি প্রকাশনী, ২০০৩, মূল্য - ৬০ টাকা।
৩৮.    প্রশাসনের ভাইরাস; নিজ, ১৯৯৯, মূল্য - ৭০ টাকা।
৩৯.    আহমদ ছফার চোখে বাংলাদেশের বুদ্ধিজীবী, জাগৃতি প্রকাশনী, মুল্য - ৭০ টাকা।
৪০.    জল দুনিয়ার মানুষ; অনন্যা; ২০১১, মূল্য -১৬০ টাকা।
৪১.    সময়ের পরশ পাথর; জাগৃতি প্রকাশনী; ২০১৩, মূল্য - ৬০০ টাকা।
৪২.    সময়ের পরশ পাথর; আনন্দধারা,  ২০১৩, মূল্য - ১০০০ টাকা।
৪৩.    জেলা, উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস; গতিধারা; ২০১২, মূল্য - ৬০০ টাকা।
৪৪.    শুদ্ধ বানান চর্চা; শুবাচ , ২০১৪, মূল্য - ১৫০ টাকা।
৪৫.    রাজকীয় জীবন, শারমেয় মরণ; হাওলাদার প্রকাশনী, ২০১৩; মূল্য - ১৫০ টাকা।
৪৬.    আন্তর্জাতিক দিবস (রঙিন); হাওলাদার প্রকাশনী; ২০১৪, মূল্য - ৫৫০ টাকা।
৪৭.    স্বপ্ন জড়ানো পাহাড়; বিজয় প্রকাশনী;  ২০১২, মূল্য - ২০০ টাকা।
৪৮.    গদাই বাবুর তীর্থযাত্রা; মিজান পাবলিশার্স, ২০১১; মূল্য - ৭৫ টাকা।