Translate

Sunday, 31 August 2014

বাংলা একাডেমী নাম কখন পরিবর্তন করা হয়/ ড. মোাহাম্মদ আমীন

বাংলা একাডেমী’ নামের বানান পরিবর্তন
গত ২০১৩ খ্রিস্টাব্দের ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া বাংলা একাডেমি আইন, ২০১৩ 
অনুযায়ী ‘বাংলা একাডেমী’ বানান পরিবর্তন করে ‘বাংলা একাডেমি’ করা হয়েছে।

Saturday, 30 August 2014

বাংলা ভাষায় বাংলা শব্দ / ড. মোহাম্মদ আমীন - শুবাচ



বাংলা ভাষায় বাংলা শব্দ

. এনামুল হকের মতে, বাংলা ভাষার ২৫% শব্দ তৎসম, % শব্দ অর্ধ-তৎসম, ৬০% শব্দ তদ্ভব, % শব্দ বিদেশি এবং মাত্র % শব্দ দেশি।

তৎসম: 'তৎ' অর্থ 'তার' এবং 'সম' অর্থ 'সমান', অর্থাৎ তার(সংস্কৃতের) সমান। যেসব সংস্কৃত শব্দ কোনরূপ পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদেরে 'তৎসম শব্দ' বলা হয়। যেমন: মানব, শরীর, পৃথিবী, চন্দ্র, সূর্য।
অর্ধ-তৎসম: যেসব সংস্কৃত শব্দ উচ্চারণ বিকৃতির ফলে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে তাদেরে 'অর্থ-তৎসম শব্দ' বলা হয়। যেমনঃ রাজপুত্তুর, নেমন্তন্ন।
তদ্ভব: 'তদ্' অর্থ 'তা' (সংস্কৃত), 'ভব' অর্থ 'জাত' অর্থাৎ যে সব সংস্কৃত শব্দ বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা রূপ ধারণ করেছে তাদেরে তদ্ভব শব্দ বলা হয়। যেমনঃ হস্ত>হত্থ>হাত, ভদ্র>ভল্ল>ভাল, কৃষ্ণ>কাহ্ন>কানু।
বিদেশি শব্দঃ আরবি(জাহান্নাম, জান্নাত, জিন, নবি), ফারসি(বনেদি, হাজার, সুদ, বাহাদুর), ইংরেজি(নোট, স্যার, চেয়ার, টেবিল, অফিস), পর্তুগিজ(জানালা, বোতল, বালতি, গামলা, সাবান), তুর্কি: (বাবা, বন্দুক, লাশ, বেগম, বিবি, কাবু, খানম), চীনা(চা, চিনি,এলাচি), বর্মি(লুঙ্গি, ঘুঘনি), হিন্দি(ঠান্ডা, পানি, বাচ্চা, খানাপিনা), মালয়ি(গুদাম, সাগু), গুজরাটি(হরতাল, খদ্দর) ইত্যাদি।
দেশীঃ উদাহরণ নিজেরা খুঁজতে থাকুন

মার্কিন শব্দের উৎপত্তি / ড. মোহাম্মদ আমীন

মার্কিন শব্দের উৎপত্তি

মার্কিন শব্দটি এককভাবে পরিচিত না হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ব্যাপকভাবে পরিচিত। আমেরিকা পৃথিবীর বৃহত্তম শক্তিশালী ও প্রভাবশালী রাষ্ট্র। বিশ্বে এমন লোক খুব কম আছেন যিনি আমেরিকা চেনেন না। সে আমেরিকা আমাদের অনেকের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র নামে পরিচিত। আমেরিকানদের অনেকে মার্কিনি বলেন। আমেরিকান শব্দটি ইংরেজি শব্দ American হতে এসেছে। আমেরিকান শব্দের এ ঝরে গিয়ে হয়েছে মেরিকান, যার অপভ্রংশ হচ্ছে মার্কিন Markin.

Friday, 29 August 2014

জয় ও বিজয় শব্দের পার্থক্য / ড. মোহাম্মদ আমীন

জয় ও বিজয়

জয় ও বিজয় শব্দের মধ্যে কোনও পার্থক্য নেই। তবে ব্যবহার ও প্রয়োগ সুক্ষ্মভাবে লক্ষ করলে কিছুটা পার্থক্য দেখা যায়।
 জয় [jaẏa]বি 
1 পরাভুত বা দমন করা (শত্রু জয়, যুদ্ধ জয়); 
2 যুদ্ধ ইত্যাদির দ্বারা অধিকার করা (দেশ জয়);
3 কার্যসিদ্ধি, সাফল্য (জীবনে জয়লাভ করা
জয় . জয় করা v. to win;
to de feat; to conquer;
to succeed.জয় হওয়া v.
to be won or conquered;
to be crowned with victory or success.
world-conquerer.
বিজয়[bijaẏa] n victory, triumph; conquest (ভারতবিজয়); subdual or vanquishment (দানববিজয়); success (কর্মে বিজয়লাভ); (obs.) act of going.

‘জয়’ যখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন সেটা ‘বিজয়’। গুরুত্বপূর্ণ ‘জয়’ প্রকাশে সাধারণত ‘বিজয়’ শব্দটি অধিক কার্যকর। যেমন : ‘জয় দিবস’ নয়; ‘বিজয় দিবস’। ‘বিজয় মা কালী’ নয় ‘জয় মা
কালী’ বলা হয়। তাছাড়া বাক্য গঠনেও জয়-বিজয় সুক্ষ্ম পার্থক্য ধারণ। শব্দ ভাষার সমৃদ্ধির পরিচায়ক। সুতরাং সমার্থক শব্দ যত বেশি হয় ভাষা তত সমৃদ্ধ হয়। আবার কাব্যিক সৌন্দর্য বা ছান্দিক রূপায়নের ক্ষেত্রে জয় ও বিজয় এর ব্যবহারের ভিন্নতা দেখা যায়। যেমন : ‘বিজয় বাংলা’ বলার চেয়ে ‘ জয় বাংলা’ অনেক শ্রুতিমধুর। ছোট ক্ষেত্রের চেয়ে তুলনামূলকভাবে বড় ক্ষেত্রে বিজয় ব্যবহার করা হয়। যেমন : রহিমের বিজয়ে আমরা আপ্লুত। কিন্তু; রহিমের দলের বিজয়ে আমরা আপ্লুত। জয় বা বিজয় শব্দের সঙ্গে যে শব্দ যুক্ত হবে সে শব্দ কয়টি অক্ষর দিয়ে গঠিত তার উপর নির্ভর করে জয় যুক্ত হবে না বিজয় যুক্ত হবে। যেমন : ‘সমুদ্র বিজয়’ বলার চেয়ে ‘সমুদ্র জয়’ বলা অধিক নান্দনিক। জয় বাংলা বাংলার জয়, এ লাইনে দেখুন, বিজয় বসালে এখানে তেমন শ্রুতিমধুর হত না।

কণ্ঠচোরা সাজ যুক্তব্যঞ্জন পাঁচ / ড. মোহাম্মদ আমীন



কণ্ঠচোরা সাজ, যুক্তব্যঞ্জন পাঁচ

ত্ত, ত্ত্ব, ত্ব, ত্ম, ত্য যুক্তব্যঞ্জনগুলোর উচ্চারণ প্রায় অভিন্ন প্রমিত উচ্চারণে কেবলত্মএর উচ্চারণ কিছুটা সানুনাসিক সংগতকারণে শব্দের বানানেত্ত, ত্ত্ব, ত্ব, ত্ম, ত্যএর প্রয়োগ নিয়ে জটিলতায় পড়তে হয় যেমন: ষত্ব, সত্ত্ব, স্বত্ব, সত্য শব্দগুলোর উচ্চারণ প্রায় অভিন্ন হলেও অর্থ বানানে ভিন্নতা রয়েছে এরূপ কিছু শব্দের বানান শব্দার্থসহ নিচে দেয়া হল:

ষত্ত: বানানে মুর্ধন্য- এর ব্যবহার
সত্ত্ব: অস্তিত্ব/ প্রাণসম্পন্নতা

সত্য: প্রকৃত, বাস্তব, কাল্পনিক নয়
স্বত্ত্ব: মালিকানা, স্বামিত্ব

আত্ত: গৃহীত
আত্ম: নিজ

তত্ত্ব: গূঢ় অর্থ
তথ্য: সংবাদ
বৃত্ত: গোলাকার
বৃত্য: বরণীয়

সত্তম: সাধুতম
সত্যম: সত্যের সংস্কৃত রূপ

সাজাত্য: অভিন্ন জাতীয়তা
স্বাজাত্য: স্বজাতীয়তা, স্বাদেশিকতা